রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুর-২ আসনে জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া ভোটে হেরেও জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ রাত

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের প্রার্থী ভোটে হেরেও তার নিজ এলাকায় দিনব্যাপী সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। 

১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকেই তিনি বিভিন্ন মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎসহ তাকে ভোট দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজারে বসে সাধারণ মানুষের সাথে চা আড্ডায় মেতে উঠেছিলেন। এসময় সাধারণ মানুষের তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

তিনি এই আসনে ভোট পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৫৭৮ ভোট এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ফাহিম চৌধুরী ১ লক্ষ ১৭ হাজার ৪৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত