নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ দুপুর

নেত্রকোনা জেলার সবচেয়ে প্রাচীন
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স.) মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ এই বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফিলের আয়োজন করে।
দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর কবীর আহম্মেদ, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে শিক্ষার্থীদের উত্তর উত্তর সাফল্য, ছাত্র শিক্ষক অভিভাবকদের সর্বাঙ্গীণ মঙ্গল এবং বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



_medium_1772521135.jpg)



