বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুরে চার মাদক সেবীর কারাদণ্ড


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২২ জানুয়ারী ২০২৬, ০২:৫২ দুপুর

শেরপুরের ঝিনাইগাতীত চার যুবককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
(২২ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
 
দণ্ডপ্রাপ্তরা হ‌লেন শাকিল (৩৮), জহুরুল ইসলাম (৪৫), রাব্বী (২৪) ও জসিম। শাকিল ও জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উভয়‌কে ২০০ টাকা ক‌রে জ‌রিমানা ক‌রা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত শাকিল, জহুরুল ইসলাম, রাব্বী ও জসিম। শাকিল ও জহুরুল ইসলাম মাদকাসক্ত। তারা দীর্ঘদিন ধ‌রে মাদক সেবন ও বিক্রি ক‌রেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দণ্ড দেওয়া হয়।
 
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত