শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে পূর্বধলায় ছাত্রশিবিরের বিক্ষোভ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জানুয়ারী ২০২৬, ০২:৪০ দুপুর

স্বতন্ত্র প্রার্থীর রিটের প্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন হাইকোর্ট কর্তৃক স্থগিতের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদরের থানা সংলগ্ন দি রেডিয়েন্ট রেসিডেন্ট রেসিডেনসিয়াল স্কুলের সামনে থেকে শুরু হয়ে পূর্বধলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যালিপ্যাড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, একটি রিট ও স্থগিতাদেশের মাধ্যমে তা নস্যাৎ করার ষড়যন্ত্র করা হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হচ্ছে, যা ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। তারা অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা দপ্তর সম্পাদক আতিক হাসান হৃদয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি সভাপতি উমর ফারুক, ময়মনসিংহ মহানগর সাবেক সাহিত্য সম্পাদক মো. শফিউল্লাহ, উপজেলা সেক্রেটারি ইমরান খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



_medium_1772521135.jpg)



