বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

নেত্রকোনার দুটি আসন থেকে তিন জনের মনোনয়ন পত্র প্রত্যাহার


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ২১ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ দুপুর

নেত্রকোনা জেলার ৫ টি সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
 
নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দুটি আসন থেকে মোট ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, ১৫৮ নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোঃ শরিফ উদ্দিন তালুকদার। ১৬০ নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী) আসন থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবনী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত