বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

জামালপুর সদর উপজেলায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ব্র্যাক


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ দুপুর

জামালপুর সদর উপজেলায় দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, গর্ভবতী মা ও শিশুরদের মাঝে ব্র্যাক থেকে ৩০০টি কম্বল শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হয়েছে। 
 
বুধবার (২১ জানুয়ারি) সকালে ইউডিএমটি ব্র্যাক জামালপুর সদর উপজেলা কমিটি এবং জামালপুর সদর উপজেলা প্রশাসনের সমন্বয়ে বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের মাঠে জামালপুর পৌরসভার দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও গর্ভবতী মা ও শিশুরদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, ব্র্যাকের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) মোঃ নজরুল ইসলাম, জামালপুর জেলার ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আহমেদ ওমর ফারুক, বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ খাইরুল ইসলাম, ব্র্যাকের রিজওনাল কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলার এলাকা ব্যবস্থাপক মোঃ হূমায়ূন কবীর, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম‌, ব্র্যাকের ইউপিজি কর্মসূচির সিনিয়র অফিসার ইমদাদুর রহমান, জামালপুর সদর উপজেলার জামালপুর সদরের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামরুজ্জামান, কম্পুপুর শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মনিরা পারভিন‌ প্রমুখ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ও উপজেলার বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত