ফুলবাড়ীয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ রাত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কমলাপুর গ্রামে খোলা মাঠে কমলাপুর পশ্চিমপাড়া ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে নেচে লাঠিয়ালরা নিজেদের অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করেন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠিখেলাকে আরও আকর্ষণীয় করে তোলে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য। প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা দেখতে হাজারো দর্শক উপস্থিত হন। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠে খেলার আসর।
খেলা উপভোগ করতে আসা দর্শকরা দাবি জানান ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন যেন প্রতি বছরই অব্যাহত থাকে। আগামী দিনে যেন নতুন প্রজন্ম এ খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে। এটাই আমাদের প্রত্যাশা।
লাঠি খেলার আয়োজক কমিটির সদস্য আনারুল ইসলাম জানান, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে বসেছে। তাই খেলার ঐতিহ্য ধরে রাখতে আমাদের গ্রামের মানুষ মিলে এই খেলার আয়োজন করি৷
উক্ত লাঠিবাড়ি খেলায় গ্রামের বিভিন্ন পেশার মানুষ ও একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন



_medium_1772521135.jpg)



