পূর্বধলায় জাতীয়তাবাদী তরুণ দলের পরিচিতি সভা
জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৬:১৮ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় গতকাল বুধবার (১৪ মে) জাতীয়তাবাদী তরুণ দল পূর্বধলা উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা থানা রোড দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা তরুণ দলের আহবায়ক মো: মোস্তাক আহমেদ। উপজেলা তরুণ দলের সদস্য সচিব মো: মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো: আব্দুর রহিম, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহিদ ফকির, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মো: আব্দুল গফুর, যুগ্ম আহবায়ক মো: আবুল হাসনাত বেপারী, উপজেলা কৃষক দলের সভাপতি লায়ন মো: মজিবুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আবুল মনসুর খোকন আকন্দ, যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক হানিফ উদ্দিন রানা, যুগ্ম আহবায়ক কাজী মমিনুল ইসলাম মুন্না, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক রাজীবুল হক রাজীব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, জেলা তরুণ দলের সভাপতি মো: শেখ ফারুক মিয়া প্রমুখ।

আলোচনা শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা তরুণ দলের নেতৃবৃন্দ। পরে উপজেলা তরুণ দলের নবগঠিত তরুণ দলের সদস্যদের একে একে পরিচয় করিয়ে দেয়া হয়।
সভায় নেতৃবৃন্দরা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী উপজেলা তরুণ দলের নেতৃবৃন্দরা সব সময় কাজ করে যাবে বলে জানান দেন।







