সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

ভালুকায় মহাসড়কে থ্রি-হুইলারের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ দুপুর

 ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থ্রি-হুইলারের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বিকেল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই অভিযানে ৫০ এর অধিক ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল আটক করা হয়েছে। এ সময় স্কয়ার মাস্টার বাড়ী ও সিডস্টোর বাজারের মহাসড়কের উপর থেকে দোকানপাটও উচ্ছেদ করে হাইওয়ে পুলিশ।


জানা যায়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ময়মনসিংহের ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে থ্রি-হুইলারের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে তারা। মহাসড়কে পুলিশের কঠোর ভূমিকাকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।


ভরাডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খোরশেদ আলম জানান, মহাসড়কে অবৈধ ভাবে চলাচল করা অর্ধ শতাধিক ব্যাটারী চালিত অটোরিকশা আটকের পর আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত