শেরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ দুপুর
_original_1788240213.jpg)
শেরপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, জামায়েত নেতা মাওলানা আব্দুল বাতেন, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শিশু বিষয়ক কর্মকতা আসলাম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মিজানুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও সুধিজন উপস্থিত ছিলেন।

_medium_1788244439.jpg)
_medium_1788240990.jpg)
_medium_1788240784.jpg)

_medium_1788240213.jpg)

