শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় মে দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০১ মে ২০২৬, ০৯:২৪ রাত

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের থানা রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যালিপ্যাড মাঠে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্দেশনায় আয়োজিত সভায় শ্রমিক দলের সভাপতি তাহের ফকির সভাপতিত্ব করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল গফুর, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত