কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩১ দুপুর

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
অভিযানে বে-আইনিভাবে ডিজেল তেল মজুদ ও বিক্রির অভিযোগে একই ইউনিয়নের গোড়াগাঁও গ্রামের মৃত রজব আলীর ছেলে দুদু মিয়ার দোকান থেকে প্রায় ২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুদু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় নাজির কাম পেশকার মিলটন সাহাসহ লেংগুরা বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।







