শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বান: শহীদুল্লাহ্ ইমরান
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:৪০ বিকাল

শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম শহীদুল্লাহ ইমরান।
আজ শুক্রবার (০১ মে) বেলা ১২টায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি শেষে পূর্বধলা প্রেসক্লাবের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা শ্রমিকদের। আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। শ্রমিকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তারা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে ও সঠিক পারিশ্রমিক পায়-সে বিষয়ে তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আজকের দিনে আমি সবাইকে আহ্বান জানাই পূর্বধলার শ্রমিকদের যত সংগঠন আছে, তাদের সকল ধরনের সমস্যা সমাধানে এবং তারা যেন তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করতে পারে-সে লক্ষ্যে পূর্বধলা উপজেলা বিএনপি শ্রমিকদের পাশে থাকবে। শ্রমিকদের সঠিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা নিশ্চিত করা এবং ন্যায্য দাবি আদায়ে সকলকে শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানান।

এসময় বক্তব্য আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুল্লাহ, বিএনপি নেতা ডা. আব্দুল লতিফ, ইউসুফ খান বাবুল, হাজি আবু হাসান সোহেল ও ফরহাদ খান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান, শ্রমিক নেতা মো: রফিক মিয়া, ফজলু মিয়া, আল-আমিন, আরিফ, আব্দুল মালেক, আবুল কাছমসহ বিভিন্ন শ্রমিক নেতা ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।




_medium_1777644305.jpg)


