পূর্বধলায় মে দিবসে পরিবহন শ্রমিকদের র্যালি ও খাদ্য বিতরণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:৪৯ রাত

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় সিএনজি, অটোরিকশা, টেম্পু চালকসহ পরিবহন শ্রমিকদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে পূর্বধলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়। পরে বাজারের কেন্দ্রীয় স্থানে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ খায়রুল ইসলাম, সুকানি আকন্দ, সিনিয়র স্টেশন মাস্টার সোহেল মন্ডল, মাস্টার হোসেন, পায়েল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। পুরো আয়োজনে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।




_medium_1777644305.jpg)


