নেত্রকোনায় মে দিবসে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:০৫ রাত
_original_1777644305.jpg)
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে কুরপাড় এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে বিশেষ শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় বিশেষ উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নেত্রকোনা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা বদরুল আমীনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মপরিবেশের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়।
বক্তারা আরও উল্লেখ করেন, শ্রমিকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক সম্পর্ককে আরও সহযোগিতামূলক করতে হবে এবং এ ক্ষেত্রে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিভিন্ন স্তরের শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।




_medium_1777644305.jpg)


