শেরপুর সীমান্ত সড়কের এক কিলোমিটার জুড়ে বিএনপি'র মোটর সাইকেল শো-ডাউন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:১৩ দুপুর

শেরপুর গারো পাহাড় এলাকার সীমান্ত সড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে পাঁচ শতাধিক মোটরসাইকেল শো-ডাউন করেছেন বিএনপি নেতাকর্মীরা।
১০ অক্টোবর শনিবার সকালে সীমান্তের মধুটিলা ইকোপার্ক মাঠে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর আগমন উপলক্ষে এই শোডাউন করা হয়।
শো ডাউনে শেরপুর-২(নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরীর পক্ষে এবং নালিতাবাড়ী উপজেলায় আগামীতে ইউপি ও উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা তাদের সমর্থকরা ও এই শোডাউনে যোগ দেন এবং সম্ভাব্য প্রার্থীদের নামেও স্লোগান দেওয়া হয় শো-ডাউনে।
শো-ডাউন চলাকালে সীমান্ত সড়কের রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং আশপাশের জনগণ বিভিন্ন নেতার নামে শ্লোগান উপভোগ করেন। এ সময় কেউ কেউ মন্তব্য করেন, এটি মন্ত্রীর আগমন উপলক্ষে শুভেচ্ছা শো-ডাউন নাকি স্থানীয় বিএনপি নেতাদের আগাম নির্বাচনী শো-ডাউন।







