বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় চেকপোস্টে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ রাত

নেত্রকোনার পূর্বধলায় চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মো. সুজন মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক সুজন মিয়া কলমাকান্দা উপজেলার চৈতানগর গ্রামের মো. হাছেন আলীর ছেলে।

পুলিশ জানায়, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘চন্দ্রডিঙ্গা ট্রাভেলস’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাসের যাত্রী সুজন মিয়ার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত