নেত্রকোনায় খেলাফত আন্দোলনের শ্রমিক নেতার জামিন মঞ্জুর
আজাদ ইমরান শরীফ
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০২:১০ দুপুর
নেত্রকোনা খেলাফত শ্রমিক আন্দোলন এর সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইনকে নাশকতার মামলা দিয়ে দীর্ঘ ২২ দিন নেত্রকোনা কারাগারে আটক রাখার পর আজ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করলে জেলা দায়রা জজ জামিন মঞ্জুর করেছে।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী সাংবাদিকদের জানান, গত মে মাসের ১২ তারিখ নেত্রকোনা মডেল থানার পুলিশ কোন ধরনের তদন্ত ছাড়াই আমাদের শ্রমিক নেতা আনোয়ার হোসাইনকে একটি সাজানো পরিকল্পিত মিথ্যা মামলায় আটক করে থানায় নিয়ে আসে, থানায় এসে আমরা শুনতে পাই, জেলার রৌহা ইউনিয়নের তাতীদলের আহবায়ক সুমন নামে এক ব্যাক্তি বাদী হয়ে ২৫২ জনের নামে নাশকতার একটি মামলা দায়ের করে, সেই মামলায় আমাদের দলের আনোয়ারকে ৯৩ নম্বর আসামি করে। সেটা শুনে রীতিমতো আমরা হতবাক হয়ে পড়ি তীব্র নিন্দা জানাই। এই ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে আমরা মডেল থানা ঘেরাও করি এবং বিভিন্ন কর্মসূচি পালন করি। আজকে দীর্ঘ ২২ দিন পর নেত্রকোনা দায়রা জজ আদালতে এডভোকেট মোরশেদ বেগ আনোয়ার হোসাইন এর পক্ষে জামিন পার্থনা করলে আদলত যুক্তি তর্ক শেষে জামিন মঞ্জুর করেন।






_original_1757748225_medium_1773037639_medium_1773337783.jpg)
