শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কমিটি থেকে ১৫ নেতার পদত্যাগ!


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ দুপুর

শেরপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কমিটি থেকে ১০ জন  যুগ্ম-আহবায়ক ও ৫ জন সদস্যসহ মোট ১৫ জন একযোগে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে গোপালবাড়ী পুজা উদযাপন পরিষদের কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগী যুগ্ম আহবায়কেরা হলেন, প্রবাল সুত্রধর, মিঠুন পাল, তুষার ভৌমিক, তপন সাহা, তুলশী পাল, সোহাগ চন্দ্র দে, সঞ্জু চক্রবর্তী, মহাদেব সাহা, সঞ্জয় সাহা নিপু, বিমল হরিজন এবং পদত্যাগী সদস্যরা হলেন, সঞ্জয় রায়, গোপাল সাহা, রাজীব সোম, বরেন কোচ, প্রান্ত পাল। 

পদত্যাগ করা  নেতারা বলেন, আমরা বাংলাদেশ  হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সংগঠন সম্পর্কে অবগত না, তাছাড়া আমরা সবাই আরেকটি সংগঠনের সাথে জড়িত। ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারনে আমাদের পক্ষে এই সংগঠনে সময় দেওয়া সম্ভব হবে না, এই কারণে আমরা স্বেচ্ছায় অব্যাহতি নিলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত