শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

৪ দফা দাবিতে নেত্রকোণায় পল্লী বিদ্যুৎ সমিতির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ দুপুর

পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আইবি'র শোষণ, নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির লক্ষ্যে ও সকল চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল, সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নসহ চারদফা দাবিতে বিক্ষোভ ও সংবাদ সন্মেলন করেছে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি। 

আজ বুধবার বেলা ১১টায় নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সামনে সমিতির সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এসব কর্মসূচী পালিত হয়। 

সংবাদ সন্মেলনে এমআরসিএস কারিমুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় এমআরসিএস আরিফুল ইসলাম, লাইনম্যান ফরাস উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে আজ বিকেল চারটার মধ্যে দাবি মেনে না নিলে গণছুটিতে যাওয়ার ঘোষণাসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত