মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে  নদী ভাঙ্গন রোধে জিয়ো ব‍্যাগ স্থাপন


  মোতালেব সরকার

প্রকাশ :  ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ বিকাল

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনার ভিটা তালুকদানা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে নদী ভাঙ্গন রোধে জিয়ো ব‍্যাগ স্থাপনের উদ্ভোধন করা হয়েছে।


২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে  নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনটি পরিদর্শনে গিয়ে ভাঙ্গন রোধে জিয়ো ব্যাগ স্থাপন কাজের উদ্ভোধন করেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার । 

এ সময় আরও উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সুপারঃ ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার,উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব, সদস্য ময়ছর উদ্দিন মাষ্টার সদস্য আজহারুল ইসলামসহ ফুলপুর উপজেলা বিএনপির ও সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত