মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

ত্রিশালে ইসলামী শ্রমিক আন্দোলন সেক্রেটারিকে অব্যাহতি


  মো: শরিফুল ইসলাম

প্রকাশ :  ৩১ আগস্ট ২০২৫, ০২:২২ দুপুর

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম মনির অব্যাহতি দেওয়া হয়েছে।
 
গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মোঃ শাহজাহান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক অসাংগঠনিক কার্যকলাপে লিপ্ত থাকা ও উর্ধ্বতন শাখার দায়িত্বপ্রাপ্তদের সাথে অশোভন আচরণ করায় মোঃ জহিরুল ইসলাম মনিরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হইল।
 
মোঃ জহিরুল ইসলাম মনিরের সাথে সংগঠনের কেউ যেনো সাংগঠনিক কার্যক্রম না করে এবিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত