নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ডা.আনোয়ারুল, সম্পাদক রফিকুল
আজাদ ইমরান শরীফ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:৩৫ দুপুর
১১ বছর পর অনুষ্ঠিত নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হয়েছেন।
দুজনই সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব ছিলেন।
শনিবার (গতকাল) দুপুরে মোক্তারপাড়া মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। গভীর রাতে তিনি ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে আনোয়ারুল হক পেয়েছেন ১ হাজার ২৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক পেয়েছেন ২১১ ভোট। বাতিল হয় ৭ ভোট। অন্য দিকে সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম হিলালী পেয়েছেন ৭৪৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭২১ ভোট বাতিল হয়েছে ১০ ভোট।







