শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

শহিদ রমজান আলীর সমাধিতে পূর্বধলা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ আগস্ট ২০২৫, ০৪:৫১ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে শহিদ রমজান আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার দুধী গ্রামে অবস্থিত শহিদ রমজান আলীর সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। 

পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম, ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খন্দকার মুনতাসির মামুন, সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মো. হাসিম উদ্দিন খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের পর শহিদ রমজান আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপস্থিত কর্মকর্তারা শহিদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, শহিদ রমজান আলী ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হন। পরদিন ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে তাঁকে তাঁর নিজ গ্রাম নেত্রকোনার পূর্বধলার দুধীতে দাফন করা হয়। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত