মাধবপুরে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৮ দুপুর
_original_1751540318.jpg)
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার হাজী রুপু মিয়ার বাড়ির সামনে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা। অভিযানে আরও অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন, এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান, এসআই (নিরস্ত্র) মোঃ শাহানুর ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ লালন ফকির ও এএসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমানসহ একটি চৌকস ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ বোরহান উদ্দিন (২০), ২। বাহার উদ্দিন (২৫),(উভয়ের পিতা মৃত গিয়াস উদ্দিন, গ্রাম-জোয়ালভাঙ্গা, ৫নং আন্দিউড়া ইউনিয়ন, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ)৩। মোঃ মোস্তফা (৩০),
পিতা-আব্দুর রশিদ, গ্রাম-রসুলপুর, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানকালে তাদের কাছ থেকে আনুমানিক ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, মাদক নির্মূলে পুলিশের এই অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা কঠোর অবস্থানে আছি।

_medium_1784610101.jpg)

_medium_1784609736.jpg)



