শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনায় আ.লীগের ৯৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৫ দুপুর

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে প্রধান আসামি করে ৯৯ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। 

মঙ্গলবার রাতে নেত্রকোনা মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় দুই নম্বর আসামি করা হয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে। 

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নেত্রকোনা মডেল থানায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন সদর উপজেলা সিংহের বাংলা এলাকার মো. উজ্জ্বল মিয়া। 

মামলায় বাদী উল্লেখ করেন, গত ২৭ জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে সংঘবদ্ধ আসামিরা নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সিংহের বাংলা রেলক্রসিং এলাকায়  রাস্তা বন্ধ করে বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার তিন মাস পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৯৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয় আরও ৩০ জনকে। আওয়ামী লীগ সরকার পতনের পর এ নিয়ে গত ১৭ আগস্ট থেকে মঙ্গলবার রাত পর্যন্ত জেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৩৮টি মামলা হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী উজ্জ্বল মিয়ার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক শামছুর রহমানসহ অন্যান্যদের মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়। 

খোঁজ নিয়ে জানা গেছে ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে আওয়ামীলীগের এসব নেতারা আত্মগোপনে রয়েছেন। আবার কয়েকজনকে পুলিশ আগের দায়ের করা মামলায় গ্রেফতার করে। 

নেত্রকোনার বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, ‘ নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত