সাঘাটায় বুয়েট ৮৮ ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ
নূর হোসেন রেইন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ বিকাল

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পবিত্র রমাদানকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিয়েছে ঢাকার বুয়েট ৮৮ ক্লাব। ক্লাবটির উদ্যোগে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামে হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রায় দুই হাজার টাকা মূল্যের প্রতিটি প্যাকেজে ছিল—চাল ১৫ কেজি, ডাল ১০ কেজি, ভোজ্য তেল ১ লিটার, পিয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা ১ কেজি, খেজুর আধা কেজি, চিনি ১ কেজি এবং ডিম ১২টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাকেজ বিতরণ করেন, খামার ধনারুহা দাখিল মাদ্রাসার সহকারী সুপার আ: ফ: ম: ওহিদুজ্জামান স্বপন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রমাদান উপলক্ষে এমন সহায়তা পেয়ে উপকারভোগী অসহায় পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।







