পূর্বধলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত মোঃ ওমর ফারুক
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জানুয়ারী ২০২৬, ১২:০৪ দুপুর

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক। তিনি বর্তমানে পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (আরবি) পদে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে গঠিত বাছাই কমিটি শিক্ষাদানের মান, পাঠ পরিকল্পনায় সৃজনশীলতা, শ্রেণিকক্ষ পরিচালনায় দক্ষতা এবং শিক্ষার্থীদের সার্বিক শিক্ষাগত উন্নয়নে অবদানের ভিত্তিতে তাঁকে এ সম্মাননার জন্য মনোনীত করে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ ওমর ফারুক বলেন, এ স্বীকৃতি তাঁর শিক্ষকতা জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি এই অর্জনের পেছনে প্রতিষ্ঠান প্রধানের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতি বছর শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা শিক্ষকদের বিভিন্ন স্তরে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।


_medium_1768730528.jpg)
_medium_1768731203.jpg)



