বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো এসএসসি ৯২ গ্রুপের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ রাত

'আস্থা থাকুক বন্ধুতায়' এই শ্লোগান নিয়ে স্কুল পর্যায়েের বন্ধুদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহদ সংগঠন এসএসসি ৯২ গ্রুপের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয় মিলনায়তনে গত ২ জানুয়ারি শুক্রবার দিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। অনেক আগে থেকেই প্রতিষ্ঠা বার্ষিকী জমকালোভাবে উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিলেও পরবর্তীতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধান মন্ত্রীর মৃত্যুর কারনে অনুষ্ঠানের কিছু বিষয় বাদ দেয়া হয়। পরিবর্তিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির উদ্দেশ্যে শোক প্রকাশ ও দোয়া, আলোচনা সভা, প্রজন্মপত্র প্রকাশনার মোড়ক উন্মোচন, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, ফটোসেশন, রেফেল ড্র, পুরস্কার বিতরন ইত্যাদি।

এর আগে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশ থেকে এসএসসি ৯২ গ্রুপের ১হাজার ২শ বন্ধু বান্ধবী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। অনুষ্ঠানের দিন সকাল ৮থেকেই হলের বিভিন্ন পয়েন্টে স্থাপিত বুথ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ব্যাগ, দেয়াল ঘড়ি, পরিচয়পত্র, রিংবেজ ও খাবার টোকেন সংগ্রহ করে মিলনায়তনে আসন গ্রহন করেন। সকাল ৯টা থেকে মুল প্রোগ্রাম শুরু হয়। গ্রুপের ক্রিয়েটর এডমিন আবদুল্লা আল মামুনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রতিটি পর্বই ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও সুজনশীলতার প্রতীক। সহকারি সঞ্চালক ছিলেন ডা: জুরিয়েট পারউইন স্নিগ্ধা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির উদ্দেশ্যে শোক প্রকাশ ও বিশেষ মোনাজাত করা হয়। এরপরপরই জাতীয় সংগীত, স্বাগত বক্তব্য, প্রয়াত ও অসুস্থ বন্ধুদের জন্য দোয়া এবং এডমিন প্যানেলের আলাপচারিতা অনুষ্ঠিত হয়। তারপর ---২১জন বন্ধুদের তাদের সন্তানদের উদ্দেশ্যে লেখা চিঠির সংকলন প্রজন্মপত্রের মোড়ক উন্মোচন করা হয়। এ উদ্যোগটি সকল বন্ধুমহলে খুবই প্রশংসিত হয়। এরপর অনুষ্ঠিত হয় বিভাগীয় বন্ধুদের অংশগ্রহণে গেম শো বিভাগে বিভাগে টক্কর। তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় ময়মনসিংহ বিভাগ জয়ী হয়।

তারপর নারী বন্ধুর ভাবনা প্রীতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে শুভেচ্ছা উপহার ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গ্রুপের ভবিষ্যত কার্যক্রম নিয়ে বন্ধুদের সাথে সংলাপ এবং উপস্থিত বন্ধুদের অংশগ্রহনে কুইজ শো: মনে রবে কিনা রবে আমারে, অন স্টেজ প্রীতিযোগিতা, হার-জিত চিরদিন থাকবে পর্বগুলিও ছিল অনেক সুন্দর।

শেষে আয়োজক কমিটি, সমন্বয়ক বন্ধু ও সহযোগী সকল টিম পরিচিতি ও ধন্যবাদ জ্ঞাপনের পর অনুষ্ঠিত হয় মেঘা রেফেল ড্র। এ পর্বে প্রতিটি পুরস্কার ঘোষণার পূর্বেই বন্ধুদের মধ্যে ছিল আনন্দ, উচ্ছাস ও উদ্দীপনা। ছিল৷ এয়ার টিকেট, ফ্রিজ, ওয়াসিং মেশিনসহ নানা আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে দিয়েই অনুষ্ঠানের শেষ করা হয়। পুরো অনুষ্ঠানটিই ছিল, অত্যন্ত সুন্দর, সৃজনশীল ও গোছালো।
অংশগ্রহনকারী বন্ধু মোঃ রুকনুজ্জামান বলেন, পুরো অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। তবে সকল অংশগ্রহনকারীকে মঞ্চে উঠে এডমিন প্যানেলের সবারসাথে পরিচিত হওয়ার একটি পর্ব রাখলে আরো ভালো হতো।
২০২০ সালের ২৯জুন এসএসসি ৯২ শিক্ষার্থীদের নিয়ে দেশের সর্ববৃহদ সামাজিকও মানবিক ফ্লাটফর্ম হিসেবে প্রথম অত্মপ্রকাশ করে। বর্তমানে এ গ্রুপে প্রায় ৪৩হাজার সদস্য রয়েছে। শুরু থেকেই সংগঠনটি নানাবিদ সামাজিক কাজ ও সচেতনতামুলক কাজ করে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো দরিদ্র অসহায়দের পাশে দাড়ানো, বন্যার্তদের মাঝে সহযোগিতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ , বন্ধুদের পাশে দাঁড়ানো ইত্যাদি। আর এসব কাজের মাধ্যমে সংগটনটি ইতিমধ্যে বেশ প্রসংশা কুঁড়িযেছে। ক্রিয়েটর এডমিন আবদুল্লা আল মামুন বিচক্ষনতা ও সৃজনশীলতার মাধ্যেমে সংগঠনটি পরিচালনা করে আসছেন। তাকে সহযোগিতা করছেন এডমিন প্যানেল ও সারাদেশের সমন্বয়ক বন্ধুরা।

আযোজনের বিষয়ে গ্রুপের এডমিন আবদুল্লাহ আল মামুন বলেন, এই আয়োজনটি মুলত আমাদের গত ৫ বছরের কার্য়ক্রম ফিরে দেখা, পাশাপাশি আগামীদিনে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি প্রয়াস। আগামী দিনগুলিতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ পড়াশোনার বিষয়ে উদ্যোগ গ্রহন করবো। আর মানবিক কাজের ভিতরে, বিশেষত অসুস্থ বন্ধুদের পাশে দাড়াবো। এ দুটি জায়গায় আমরা বেশি ফোকাস করবো। আর অনলাইন যোগাযোগের মাধ্যমে মানসিক স্বাস্থ্য এবং পরস্পরের খোঁজ নিব। শেষে পুরো আয়োজনের অনিচ্ছাকৃত ভুলগুলো সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান।


_medium_1768730528.jpg)
_medium_1768731203.jpg)



