ফুলপুরে উপজেলা প্রশাসনের সরিষার আবাদ পরিদর্শন
মোতালেব সরকার
প্রকাশ : ০৭ জানুয়ারী ২০২৬, ০৬:০২ বিকাল

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের প্রণোদনা সহায়তায় সার - বীজ ও সার্বিক পরামর্শে সরিষার বাম্পার ফলনের প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু।
কৃষকরা এ বার লক্ষ্যমাত্রার অধিক জমিতে সরিষা চাষ করেছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তৃর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদ রঙের গালিচা বিছানো সরিষার মাঠ। যে সব কৃষক আগে সরিষা চাষের প্রতি আগ্রহী ছিল না তারাও এ বছর লাভজনক হিসেবে অধিক আগ্রহের সাথে জমিতে সরিষা চাষ করেছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, নতুন করে সরিষা চাষে আগ্রহ হয়ে উপজেলার রামভদ্র পুর ইউনিয়নের চর গোয়াডাঙ্গা গ্রামের শারাফাত হোসেন ও জালাল হোসেন মন্টু এ বছরে এক একর জমিতে সরিষা চাষ করেছেন। চরনিয়ামত গ্রামের আকবর হোসেন ৫০শতক, সোবাহান শেখ ৫০ শতক ও আহসান হাবিব ৬০ শতক ভাইটকান্দি ইউনিয়নের দেওখালি গ্রামের শাহ আলম , ১ একর , হারুন অর রশিদ ৮০ শতক, ভাইটকান্দি গ্রামের সিদ্দিকুর রহমান ৫০ শতক, জুলফিকার ৭০ শতক, সিংহেশ্বর ইউনিয়নের পলাশ কান্দা গ্রামের এরশাদুল হক ২ একর, চাঁনপুর গ্রামের আবু বাক্কার ২ একর, বনপাড়া গ্রামের মজিবর রহমান ১ ২০ শতক, শরাফ উদ্দিন ৫০ শতক, পুরাপুটিয়া গ্রামের সেকান্দরআলী ৫০ শতক ও মোঃ চান মিয়া ১ একর জমিতে সরিষা চাষ করেছেন।
এ উপজেলা ধানের পাশাপাশি সরিষা ফসলের প্রতি কৃষকদের আগ্রহ ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় এ বছর ১৮২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।


_medium_1768730528.jpg)
_medium_1768731203.jpg)



