মাধবপুর নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ দুপুর

মাধবপুরের নোয়াপাড়া রেলস্টেশনে আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে রেলওয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদ বিন কাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এস এম সোহাগ, ব্যবস্থাপক, নোয়াপাড়া চা বাগান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ খাইরুল ইসলাম তালুকদার, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা (রেলওয়ে পুলিশ)।
এ বিষয়ে নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলওয়ে এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ পুলিশ ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।







