শেরপুর জেলা প্রশাসনের কম্বল বিতরণ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৬ রাত

শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩০ নভেম্বর রবিবার সকাল ১১ টায় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন কালে সেবা কেন্দ্রের প্রায় ৬০ জন প্রতিবন্ধী শিশুকে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেওয়ারা বেগম, এনডিসি রাজিব সরকার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট মুখছেতুর রহমান, ফিজিওথেরাপিস্ট মনজুরুল ইসলামসহ প্রতিবন্ধী সেবা কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সেবা কেন্দ্রে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রের সার্বিক কার্যক্রম, সেবাপ্রাপ্তদের অবস্থা এবং সেবা প্রদানের মান পর্যবেক্ষণ করেন।
পরে পরিদর্শন শেষে শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ শেরপুরের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।







