বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

শেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্ম বিরতি পালন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৫ রাত

শেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টার কর্ম বিরতি পালন করেছে।

৩০ নভেম্বর রোববার সকাল ৯ টা থেকে বেলা১২ টা পর্যন্ত ২৫০ শয্যার শেরপুর জেলা সদর হাসপাতাল এর সামনে এ কর্মবিরতি পালন করা হয়। 

কর্মবিরতিতে ভুক্তভোগী টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতারা বলেন, আজকের এই দুই ঘন্টার কর্মপন্থির পরও যদি কর্তৃপক্ষ আমাদের দাবি না মেনে নেয় তবে আগামী ৩ ডিসেম্বর সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত অর্ধ দিবস কর্মবতি পালন করা হবে। তারপরও যদি দাবি না মেনে নেয় তবে চার ডিসেম্বর পূর্ণদিবস কর্মবৃদ্ধি পালন করা হবে।

পরবর্তী এভাবেই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরবর্তীতে আরো কঠোর ‌কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শেরপুরের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মধ্যে মোঃ হাফিজুর রহমান, মিজানুর রহমান, শেখ ফরিদ প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত