বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় আরবান আইটির সেন্টার ম্যানেজার এর মায়ের ইন্তেকাল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ নভেম্বর ২০২৫, ১২:১০ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আরবান আইটির সেন্টার ম্যানেজার রিমা আক্তারের মা এবং উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল খাঁপাড়া গ্রামের মো: বিলাল হোসেনের স্ত্রী আয়েশা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১:৩০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর রাতে তিনি স্ট্রোক করলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও তিনি দীর্ঘ দিন ধরে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার (৩০ নভেম্বর) বেলা ২টায় মরহুমার নিজ বাড়ি মেঘশিমুল খাঁপাড়া গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

রিমা আক্তারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান (মাসুম)। 

এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আরবানের ডিরেক্টর (এডুকেশন এন্ড স্কিলস ডেভেলপমেন্ট) সুহাদা মেহজাবিন, আরবান একাডেমির ভাইস প্রিন্সিপাল মো: ফিরোজ মিয়া এবং আরবানের কো-অর্ডিনেটর আবুল আরশাদ। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত