নেত্রকোনায় দেশবরেণ্য লেখক ড. হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উদযাপন
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২৩ দুপুর
_original_1763025774.jpg)
নেত্রকোনায় জেলা ও কেন্দুয়াই তার জন্ম স্থান কুতুবপুরে নিজে প্রতিষ্টা করা শহীদ স্মৃতি বিদ্যাপীঠে
দেশবরেণ্য লেখক ড. হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় ‘হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে হিমু ও রূপা চরিত্রে সেজে তরুণরা বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে হিমু উৎসবের প্রথম পর্বে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। কেক কাটেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
অন্যদিক কেন্দুয়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে আনন্দ
শোভাযাত্রা করেন। পরে কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক তালুকদার স্মৃতিসৌদে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কেটা হয়।







