বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

হবিগঞ্জ মাধবপুরে  ঝুলন্ত গৃহবধুর লাশ উদ্ধার


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ রাত

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকালে নিজ বাড়ি থেকে সানজিদা আক্তার লিপা (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত লিপা সম্ভদপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে লিপার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে ঘটনাস্থলে উপস্থিতরা জানান, মরদেহের পা মাটিতে স্পর্শ করেছিল—যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অনেকে ধারণা করছেন, এটি আত্মহত্যা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
 
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শহিদ উল্যাা জানান,ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
 
এদিকে, রহস্যঘেরা এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লিপার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
 
তরুণী গৃহবধূ সানজিদা আক্তার লিপার মৃত্যু এখন পুরো সম্ভদপুর অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত