বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩০ রাত

রবিবার ৯ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।
 
সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, এবং ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি) মহোদয়সহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ।
 
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা ও মূল্যায়ন করা হয়।
 
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
সভায় জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেন “মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ সর্বদা প্রস্তুত। “আসন্ন ত্রয়োদশ ২০২৬ সালের জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র উত্তরণের এক ঐতিহাসিক মাইলফলক।”এ লক্ষ্যে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
 
এছাড়া, সভায় "শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫" ও "মহান বিজয় দিবস-২০২৫" যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত