শেরপুরের প্রয়াত কবি রণজিত নিয়োগীর ৮৩ তম জন্মবার্ষিকী পালিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১২ রাত

শেরপুরে ৬০ দশকের শক্তিমান কবি ও চিত্রশিল্পী রণজিত নিয়োগী ৮৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
৭ নভেম্বর শুক্রবার রাতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ ও অদিতি শিল্পীগোষ্ঠী যৌথ আয়োজনে শহরের নিউমার্কেটস্থ ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স-বাংলাদেশ’ এর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রগতি ও শেরপুর জেলা উদীচী'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট লেখক গবেষক ড. সুধাময় দাস।
৪ পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে কবি ও চিত্রশিল্পী রণজিত নিয়োগী'র জীবন ও সৃষ্টিকর্মের উপর আলোচনায় অংশ নেন শেরপুর জেলা প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আবদুর রহিম বাদল, লেখক সংঘের সাধারণ সম্পাদক রবিন পারভেজ, লেখক সংঘের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর জেলা উদীচীর সহ-সভাপতি বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী মুক্তি দত্ত, জেলা প্রগতি লেখক সংঘের অন্যতম সদস্য কবি হাসান রাকিব, জেলা উদীচীর সহ-সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এরশাদ আলী, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মিয়া, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক জ্যোতি পোদ্দার, কবি হাদিউল ইসলাম, কবি আরিফ হাসান, কবি ও ছড়াকার মোস্তাফিজুল হক, শেরপুর জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী নাগ লক্ষ্মী, শেরপুর জেলা জন উদ্যোগ-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজকর্মী সোলায়মান আহম্মেদ, কবি-পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও চিত্রশিল্পী রণজিত নিয়োগী-এর একমাত্র পুত্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য, শেরপুর জেলা প্রগতি লেখক সংঘের সহ-সাধারণ সম্পাদক কবি শুভজিত নিয়োগী এবং অনুষ্ঠানের সভাপতি ড. সুধাময় দাস। দ্বিতীয় পর্বের আবৃত্তিতে অংশ নেন আবৃত্তি শিল্পী সুদীপ্তা দত্ত শ্রেষ্ঠা, বিনম্র দাম বৃত্ত এবং বিপুল দাম হৃদয়।
তৃতীয় পর্বে ছিলো কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। এতে কবিতা পাঠ করেন কবি মনিকা শকুন্তলা, কবি হাসান রাকিব, কবি মোস্তাফিজুল হক, কবি হাদিউল ইসলাম, কবি জ্যোতি পোদ্দার, কবি আরিফ হাসান, কবি রবিন পারভেজ, কবি সুধাময় দাস।
শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন বিনম্র দাম বৃত্ত এবং মুক্তি দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ শেরপুর জেলা শাখা'র সাধারণ সম্পাদক রবিন পারভেজ।
৬০ দশকের এই শক্তিমান কবি ও চিত্রশিল্পী রণজিত নিয়োগী জন্ম ১৯৪২ সালের ৭ নভেম্বর এবং মৃত্যু ২০১৬ সালের ১১ জানুয়ারি।







