পূর্বধলায় ১ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩০ দুপুর
_original_1762609411.jpg)
নেত্রকেনার পূর্বধলা থানার পুলিশের বিশেষ অভিযানে শনিবার (৮ নভেম্বর) দুই মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা (চরপাড়া) এলাকার মোঃ ফারুক মিয়া (৩৫) এবং একই উপজেলার ওলামাকান্দি এলাকার মোঃ জুয়েল মিয়া (৩৬)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক)/৪১ ধারায় মামলা নং-১০, তারিখ ৮ নভেম্বর ২০২৫-এ দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







