বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

জামালপুর অপরাজেয় বাংলাদেশ এর সেফহোম পরিদর্শন করলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০০ বিকাল

শনিবার ৮ নভেম্বর বেলা ১১ ঘটিকায় অপরাজেয় বাংলাদেশ জামালপুরের অফিস পরিদর্শন ও আলোচনা সভার শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অপরাজেয় বাংলাদেশ জামালপুরের স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের শিশুরা।
 
প্রধান অতিথি অপরাজেয় বাংলাদেশ জামালপুরের অফিস পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা তিনি অপরাজেয় বাংলাদেশের স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের শিশুদের অফিসে অবস্থান কালে শিশুদের নাচ, গান ও নাটক দেখে অভিভূত হন। তিনি বলেন আমি এই প্রতিষ্ঠানের শিশুদের পাশে থেকে যত টুকু সহযোগিতা করা যায়, তা এই শিশুদের জন্য  করে যাবে বলে জানান এবং ছিন্নমূল শিশু কিশোরদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগকে জেলা পুলিশ সাধুবাদ জানায়।
 
পরিদর্শন কালীন সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম, মনোয়ারা ইসলাম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।
 
এ সময় অপরাজেয় বাংলাদেশ জামালপুর এর সেন্টার ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম উক্ত স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের সকল কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদেরকে অবগত করেন।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী আ: মোতালেব বাদল, আফিয়া আফসানা প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত