বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

মাধবপুরে জাতীয় বিপ্লব দিবসে বিএনপির শপথ: সৈয়দ মোহাম্মদ ফয়সলকে জয়ী করার দৃঢ় সংকল্প


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৫ দুপুর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার শপথ নেন দলীয় নেতাকর্মীরা।
 
আজ বিকেল ৩টার পর থেকেই উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা “ধানের শীষ” প্রতীকের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন। পরে একটি বিশাল র‍্যালি মাধবপুর বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে যুবদল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
 
র‍্যালি শেষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান। তিনি বলেন, “বিপ্লব দিবসের শপথ নিয়েই আমরা আগামী নির্বাচনে সৈয়দ মোহাম্মদ ফয়সলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
 
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি ।এ ছাড়া উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ এবং যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী প্রমুখ।
 
সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধ প্রচারণার মাধ্যমে ফয়সলের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত